বাড়িটির সামনে দাঁড়ালে এখনও পলেস্তারের নকশা পড়া যায়। তিনটি শাটার কালো, একটি লাল।
সেই লাল শাটারটা নাকি বারান্দার ঘরের। একজন প্রতিবেশী বললেন, রংটা পাল্টানো হয়েছিল একটা বিয়ের আগে।
শরিকি মামলা এখন আদালতে। রংটা তার আগেই উঠে যাবে।

শোভাবাজারের একটি বাড়ি, যার চার পুরুষ ধরে রক্ষণাবেক্ষণ চলছিল, এখন কারো নয়।