ট্রাম বন্ধ হয় ধীরে। আগে কমে যায় সংখ্যা, তারপর সময়, তারপর একদিন লাইনের উপর পিচ পড়ে যায়।
গড়িয়াহাটের মোড়ে এখনও একটা খুঁটি দাঁড়িয়ে আছে। তার গায়ে তারের চিহ্ন, কিন্তু তার নেই।
যাঁরা রোজ সেই রুটে যাতায়াত করতেন, তাঁদের কারও কাছে শেষ যাত্রার টিকিট নেই। কেউ জানতেন না সেটাই শেষ।


