শীতকালে উঠোনটা দুপুর পর্যন্ত ছায়ায় থাকত। তারপর এক চিলতে রোদ এসে পড়ত তুলসীমঞ্চের গায়ে।
মা বলতেন, ওই রোদটুকু সরে যাওয়ার আগে কাজ শেষ করতে হয়। কি কাজ, সে কখনও বলতেন না।
বছরের পর বছর বাড়িটা একই রকম রয়ে গেল। কেবল রোদের চিলতেটা বছরে বছরে সরে এল, এবং এক শীতে আর এল না।

